ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাদারীপুরের শিবচরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মিজান সরদার উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার বাসিন্দা।


জানা যায়, ওই শিশুটি নানা বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো। ওই বাড়ির পাশেই অভিযুক্ত মিজানের একটি পোড়া মবিল পরিশোধনের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নিয়ে বেঁধে ফেলেন এবং ধর্ষণ করেন। ভোরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে। এর আগেই লোকজনের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেন মিজান।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, আমরা তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেপ্তার করি। ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবেও নানা অভিযোগ পেয়েছি।

ads
ads
ads

Our Facebook Page

↑